লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই বদলি! নবান্নকে কড়া চিঠি – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন সংশ্লিষ্ট আধিকারিকদের বদলি করায় নবান্নের ওপর ক্ষোভ প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন এই পদক্ষেপ নেওয়া হলো, তা নিয়ে মুখ্যসচিবকে কড়া চিঠি পাঠানো হয়েছে। এই ঘটনায় রাজ্য ও কমিশনের সংঘাত আরও তীব্র হলো।

প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে আগে থেকেই আধিকারিকদের বদলিতে স্থগিতাদেশ দিয়েছিল কমিশন। কিন্তু সেই নির্দেশ অমান্য করায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় এমন পদক্ষেপে চরম অসন্তুষ্ট কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *