নির্বাচন কমিশনের আচরণকে ‘প্রহসন’ বলে তোপ মুখ্যমন্ত্রীর – এবেলা
এবেলা ডেস্কঃ
জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, কমিশন স্বাধীনভাবে কাজ না করে বিজেপির নির্দেশে বিরোধীদের কণ্ঠরোধ করছে। ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি ও গণতন্ত্রের ভিত্তি ধ্বংস করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী একে একটি ‘দুঃখজনক প্রহসন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে কমিশন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। বিশেষত সংখ্যালঘু ও পিছিয়ে পড়া শ্রেণির ওপর এনআরসি-র মতো পরীক্ষা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাকে তিনি তীব্র সমালোচনা করেন।

