নির্বাচন কমিশনের ইউটার্ন দুই আইপিএসের বদলি স্থগিত করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে প্রশাসনিক রদবদল নিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করল নির্বাচন কমিশন। দুই শীর্ষ আইপিএস আধিকারিক মুরলিধর শর্মা এবং ওয়াকার রাজাকে ভিন রাজ্যে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পাঠানোর আগের নির্দেশটি প্রত্যাহার করা হয়েছে। ফলে বর্তমানে তাঁরা নিজ নিজ দায়িত্বেই বহাল থাকছেন।
কমিশনের নতুন এই সিদ্ধান্তের ফলে মুরলিধর শর্মা বিধাননগর এবং ওয়াকার রাজা শিলিগুড়ির পুলিশ কমিশনার পদেই কাজ চালিয়ে যাবেন। এর আগে প্রশাসনের একাধিক স্তরে রদবদল হলেও এই দুই আধিকারিকের ক্ষেত্রে কমিশন শেষ মুহূর্তে পিছু হটল। এই ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

