লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের কড়া নিয়ম, বুথের ১০০ মিটারের মধ্যেই বন্ধ করতে হবে মোবাইল ফোন – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে ভোটগ্রহণের আগে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটকেন্দ্রের ১০০ মিটার দূরত্বের মধ্যেই ভোটারদের মোবাইল ফোন সুইচ অফ বা সাইলেন্ট করে রাখতে হবে। বুথের বাইরে ফোন জমা রাখার বিশেষ ব্যবস্থাও করবে কমিশন। এছাড়া ভোটারদের সুবিধার্থে প্রতিটি বুথের বাইরে প্রার্থীদের নাম, প্রয়োজনীয় নথি এবং ভোট দেওয়ার পদ্ধতি সম্বলিত চারটি বিশদ পোস্টার টাঙানো থাকবে।

বিএলও-দের উপস্থিতিতে তৈরি হবে বিশেষ সহায়তা কেন্দ্র। পানীয় জল, শৌচাগার এবং ছায়ার ব্যবস্থার পাশাপাশি প্রতিবন্ধী ভোটারদের জন্য র‍্যাম্প নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *