নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ: নবান্নকে চরম হুঁশিয়ারি – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজে নিযুক্ত তিন আইএএস আধিকারিককে কমিশনের অনুমতি ছাড়াই বদলি ও অতিরিক্ত দায়িত্ব দেয় রাজ্য সরকার। এই ঘটনায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন অবিলম্বে মুখ্যসচিবকে নির্দেশ প্রত্যাহার করার কড়া চিঠি পাঠিয়েছে। নিয়মানুযায়ী, এসআইআর চলাকালীন সংশ্লিষ্ট আধিকারিকদের সরাতে কমিশনের পূর্বানুমতি বাধ্যতামূলক।
কমিশন জানিয়েছে, গত অক্টোবরের নির্দেশ লঙ্ঘন করে অশ্বিনীকুমার যাদব, রণধীর কুমার ও স্মিতা পাণ্ডেকে বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে বাতিল করে বুধবারের মধ্যে রাজ্যকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ভবিষ্যতে এই ধরণের সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশনের অনুমতি নেওয়ার বিষয়েও রাজ্যকে সতর্ক করা হয়েছে।

