নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ: তলব ২৫ আইএএস-আইপিএসকে – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ নিয়ে নবান্নের ওপর চাপ বাড়াল নির্বাচন কমিশন। বারবার নাম চেয়েও সাড়া না মেলায় এবার সরাসরি পশ্চিমবঙ্গের ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করা হয়েছে। ৫ ও ৬ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের উপস্থিতিতে তাদের বিশেষ প্রশিক্ষণ ও বৈঠক অনুষ্ঠিত হবে।
এই তালিকায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনার নামও রয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, বৈঠকে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে। মূলত পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই কড়া অবস্থান নিয়েছে কমিশন।

