নির্বাচন কমিশনের কোপে পড়া ১৯ আইপিএস অফিসারের নতুন দায়িত্ব ঘোষণা করল নবান্ন – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন পদে নিয়োগের নির্দেশিকা জারি করেছে নবান্ন। মঙ্গলবার নির্বাচন কমিশন তাঁদের বর্তমান পদ থেকে অপসারণের পর বুধবার রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করে। কমিশনের নির্দেশ মেনে তাঁদের নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন বিভাগগুলিতে স্থানান্তর করা হয়েছে।
কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে সিআইডির স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট পদে পাঠানো হয়েছে। রাজীব মিশ্রকে এডিজি (সংস্কার ও সমন্বয়) এবং প্রবীণকুমার ত্রিপাঠীকে রাজ্য পুলিশের এসটিএফ-এর আইজি করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলার অপসারিত পুলিশ সুপারদের আইবি ও এসটিএফ-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পুনর্বহাল করেছে নবান্ন।

