নির্বাচন কমিশনের ঝোড়ো ব্যাটিং, ৩৬ লক্ষ অভিযোগের নিষ্পত্তি শুক্রবার আসছে দ্বিতীয় লিস্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য বিধানসভা নির্বাচনের আবহে রেকর্ড গড়ে ৩৬ লক্ষ আবেদনের নিষ্পত্তি করল নির্বাচন কমিশন। শুক্রবারই আদালতের নির্দেশ মেনে পরবর্তী দফার তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। অন্যদিকে নিউটাউনের জুডিশিয়াল অ্যাকাডেমিতেই অ্যাপিলেট ট্রাইবুনাল গড়ার তৎপরতা তুঙ্গে।
ভোটের উত্তাপের মাঝেই বাসন্তীর সংঘর্ষ নিয়ে কড়া অবস্থান নিয়েছে কমিশন। এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন অতিরিক্ত বাহিনী ডাকতে হলো এবং বিনা অনুমতিতে মিছিল কীভাবে হলো তা নিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে তলব করা হয়েছে বিস্তারিত রিপোর্ট। এই ঘটনায় ইতিমিধ্যেই ৮ জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে ৪ জন অবজার্ভার নিয়োগ নিয়ে তোলা অভিযোগ সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সিইও দফতর। সব মিলিয়ে ভোটের আগে নজিরবিহীন সক্রিয়তা দেখাচ্ছে কমিশন।

