নির্বাচন কমিশনের তলব: এবার শুনানিতে রাজ্যের মন্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
এসআইআর (SIR) শুনানিতে এবার তলব করা হলো রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শশী পাঁজাকে। নথিপত্র সংক্রান্ত সমস্যার কারণে নির্বাচন কমিশন তাঁকে রবিবার দুপুরে কলকাতার কেশব অ্যাকাডেমিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। মন্ত্রী নিজেই এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, এই প্রক্রিয়া নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অমর্ত্য সেনের মতে, তাড়াহুড়ো করে এই কাজ চলায় বহু মানুষ হয়রানির শিকার হচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে কমিশন শুনানির সময়সীমা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

