লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! ভোটার তালিকায় কারচুপি রুখতে ১৯টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন – এবেলা

এবেলা ডেস্কঃ

বঙ্গভোটের আগে স্বচ্ছতায় জোর দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়া নিয়ে যে কোনও বিবাদের দ্রুত নিষ্পত্তিতে রাজ্যে ১৯টি অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল বা আপিল অধিকরণ গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। Supreme \titleonly কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশ মেনে নেওয়া এই ঐতিহাসিক সিদ্ধান্তে ১৮টি অধিকরণের দায়িত্বে থাকছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা। কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনা ও কলকাতা উত্তর-দক্ষিণ জেলার দায়িত্ব সামলাবেন খোদ প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে এই অধিকরণগুলি অবিলম্বে কাজ শুরু করবে। ভোটাররা চাইলে সশরীরে সংশ্লিষ্ট মহকুমা শাসকের দফতরে অথবা অনলাইনের মাধ্যমে তাঁদের অভিযোগ জানাতে পারবেন। আইন বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গর মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর রাজ্যে ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে কমিশনের এই পদক্ষেপ সাধারণ ভোটারদের আস্থা আরও বাড়িয়ে তুলবে। কাজ শেষ হওয়া মাত্রই এই বিশেষ ট্রাইব্যুনালগুলি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *