নির্বাচন কমিশনের নিয়ম নিয়ে ধুন্ধুমার চুঁচুড়ায় বিধায়কের হুমকিতে বন্ধ শুনানি
নির্বাচন কমিশনের নির্দিষ্ট গাইডলাইন অমান্য করে হুগলির চুঁচুড়ায় এসআইআর (SIR) শুনানি ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। কমিশনের নিয়ম অনুযায়ী শুনানিতে বিএলএ-২ এজেন্টদের থাকার অনুমতি নেই, কিন্তু সেই নির্দেশিকা মানতে নারাজ তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তাঁর দাবি, বিএলএ-২ এজেন্টদের উপস্থিতি ছাড়া কোনোভাবেই শুনানি চলবে না। বিধায়কের এই জোরালো আপত্তির জেরে চুঁচুড়া-মগরা ব্লক অফিসের অধীনে থাকা তিনটি কেন্দ্রে শুনানি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বিজেপি এবং বাম শিবির বিষয়টিকে সরাসরি নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ বলে তীব্র নিন্দা জানিয়েছে। বিরোধীদের দাবি, সরকারি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার অভিযোগে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ইতিমদধ্যেই জেলা প্রশাসনের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। কমিশনের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

