লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল! নাগরিকত্ব প্রমাণের শুনানিতে তীব্র হয়রানি – এবেলা

এবেলা ডেস্কঃ

বসিরহাটে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে বিশেষ চাহিদা সম্পন্ন ও অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধাদের শুনানি কেন্দ্রে তলব করায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী বাড়িতে গিয়ে শুনানি হওয়ার কথা থাকলেও, ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের শারীরিক অক্ষম নাগরিকদের বিডিও অফিসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভুক্তভোগীদের অভিযোগ, কয়েক দশক ধরে এ দেশে বসবাসের পরও নাগরিকত্ব প্রমাণের নামে এটি স্রেফ প্রহসন।

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (SIR) মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে কমিশন। ১৫ জানুয়ারি পাঠানো এক চিঠিতে সাফ জানানো হয়, পূর্বনির্ধারিত তালিকার বাইরে কোনো নথি গ্রহণযোগ্য হবে না। এই কড়াকড়ি ও প্রশাসনের অব্যবস্থাপনায় হয়রানির মুখে পড়েছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *