নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে কালো পতাকা! বিধানসভা ভোটের আগেই রণক্ষেত্র কলকাতা বিমানবন্দর – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় পা রাখল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তবে বিমানবন্দর চত্বরেই জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন প্রতিনিধিদের কালো পতাকা দেখালেন তৃণমূল ও বাম-কংগ্রেস কর্মীরা। স্থানীয় বিধায়কের নেতৃত্বে এই নজিরবিহীন বিক্ষোভে ভোটের আগেই তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি।

