নির্বাচন কমিশনের বিরুদ্ধে FIR: বাংলায় SIR আতঙ্কে বৃদ্ধের মৃত্যুতে চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
পুরুলিয়ার পাড়া থানায় নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও ষড়যন্ত্রের মামলা রুজু হয়েছে। গত ২৯ ডিসেম্বর ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) সংক্রান্ত শুনানির ঠিক আগে ৮২ বছর বয়সি দুর্জন মাঝি আত্মহত্যা করেন। মৃতের পরিবারের অভিযোগ, এই প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া প্রবল মানসিক চাপ ও আতঙ্কেই তিনি চরম সিদ্ধান্ত নেন।
রাজ্য রাজনীতিতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের মধ্যে ভীতি প্রদর্শন করা হচ্ছে। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি বা নির্বাচন কমিশন এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি। সম্প্রতি মানবাজারেও একই কারণে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

