লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের রদবদলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, জ্ঞানেশ কুমারকে ফের ‘পত্রবোমা’ মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ভোট ঘোষণার পরেই প্রশাসন ও পুলিশে ব্যাপক রদবদল নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা তিন পাতার এক দীর্ঘ চিঠিতে তিনি কমিশনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবসহ শীর্ষ আধিকারিকদের আকস্মিক বদলির ফলে রাজ্যের প্রশাসনিক কাজে স্থবিরতা তৈরি হয়েছে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাম্য নয় বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।

ভোটার তালিকা নিয়েও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য এখনও অনিশ্চিত এবং অতিরিক্ত তালিকা প্রকাশ না করেই প্রশাসনে রদবদল করা হচ্ছে। এর ফলে ভোটারদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে তিনি মনে করেন। এর আগেও একাধিকবার চিঠি দিলেও কমিশন কোনো উত্তর দেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে, মার্চ-এপ্রিল মাসে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা থাকে। এই সময়ে অভিজ্ঞ আধিকারিকদের ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। এই পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ ও ‘ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করে মুখ্যমন্ত্রী জানান, কমিশনের এই ধরণের আচরণ রাজ্যের প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। যা নিয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *