লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের ৫ নির্দেশ অমান্য করায় নন্দিনী চক্রবর্তীকে তলব করে কড়া হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকায় অসঙ্গতি এবং অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর না হওয়ায় রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করল নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। গত অগস্টে দুই ইআরও এবং এইআরও-কে সাসপেন্ড করা হলেও কেন আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কমিশনের ফুল বেঞ্চ।

উত্তর ২৪ পরগনার বসিরহাট-২ ব্লকের বিডিও-র বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগেও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মুখ্যসচিবের কাছ থেকে স্পষ্ট আশ্বাস চাওয়া হয়েছে। প্রায় ৫০ লক্ষ নথির যাচাই প্রক্রিয়া বাকি থাকায় স্বচ্ছতা বজায় রাখতে বিএলও এবং জেলা নির্বাচনী আধিকারিকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *