লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশন: আজ বিকেলে ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যের ভোটের নির্ঘণ্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

আজ রবিবার বিকেল ৪টেয় একটি সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সূত্র মারফত জানা যাচ্ছে, এই বৈঠকেই পশ্চিমবঙ্গসহ মোট পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। কমিশনের এই ঘোষণার দিকেই এখন তাকিয়ে রয়েছে দেশের রাজনৈতিক মহল ও সাধারণ নাগরিকরা।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আট দফায় ভোট গ্রহণ করা হয়েছিল। তবে এবারের নির্বাচনে সেই প্রক্রিয়ায় বড়সড় বদল আসার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, প্রশাসনিক তৎপরতা বজায় রেখে এবার সর্বাধিক তিন দফাতেই সমগ্র ভোটপর্ব শেষ করার পরিকল্পনা গ্রহণ করেছে কমিশন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগামী ২২, ২৬ এবং ৩০ এপ্রিল সম্ভাব্য ভোটের দিনক্ষণ হিসেবে উঠে আসছে। সেক্ষেত্রে আগামী ৩ মে নির্বাচনের ফলাফল বা ভোট গণনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিকেল ৪টের সাংবাদিক বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেবে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *