নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে আসছে ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, দুই দফায় মোট ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী ১ মার্চের মধ্যে প্রথম দফায় ২৪০ কো ম্পা নি এবং ১০ মার্চের মধ্যে দ্বিতীয় দফায় আরও ২৪০ কো ম্পা নি বাহিনী রাজ্যে পৌঁছাবে। এর মধ্যে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি ও এসএসবি-র মতো বিভিন্ন আধাসামরিক বাহিনী অন্তর্ভুক্ত রয়েছে।
আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঠিক পরদিন থেকেই কেন্দ্রীয় বাহিনীর এই আগমন শুরু হচ্ছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রায় ১১০০ কো ম্পা নি বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবারও পর্যাপ্ত নিরাপত্তা বজায় রাখতে কমিশন বদ্ধপরিকর। বিশেষ সূত্রে ইঙ্গিত মিলেছে যে, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই পশ্চিমবঙ্গসহ অন্যান্য নির্বাচনী রাজ্যগুলোর ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে।
ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই এই বিপুল পরিমাণ বাহিনী মোতায়েন নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্য়েই চর্চা শুরু হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এক দফায় নির্বাচন করার প্রস্তাব দিলেও, কত দফায় ভোট হবে তা বাহিনীর প্রাপ্যতার ওপর নির্ভর করবে। আপাতত নির্বাচন কমিশনের এই আগাম প্রস্তুতি অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

