নির্বাচন দোরগোড়ায় ঝুলে থাকা ২১ লক্ষ নামের নিষ্পত্তি করল কমিশন, কবে আসবে নতুন তালিকা? – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের দামামা বেজে উঠতেই রাজ্যে নির্বাচনী তৎপরতা তুঙ্গে। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও লক্ষ লক্ষ মানুষের নাম ‘বিবেচনাধীন’ থাকায় বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সেই জটিলতা কাটিয়ে নির্বাচন কমিশন প্রায় ২১ লক্ষ নামের নিষ্পত্তি করার প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানা গিয়েছে।
বিবেচনাধীন অবস্থায় ঝুলে থাকা এই বিপুল সংখ্যক মানুষের ভাগ্য নির্ধারণের পর এখন সকলের নজর নতুন সাপ্লিমেন্টারি তালিকার দিকে। আবেদনকারীদের মধ্যে কাদের নাম শেষ পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল কৌতূহল ও চর্চা শুরু হয়েছে।
কমিশন সূত্রে খবর, প্রশাসনিক কাজ দ্রুত শেষ করে এই অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকাটি জনসমক্ষে আনা হবে। ভোটের আগে নিজেদের ভোটাধিকার নিশ্চিত করতে কয়েক লক্ষ মানুষ এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনছেন। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই এখন কমিশনের প্রধান লক্ষ্য।

