লেটেস্ট নিউজ

নির্বাচন শুরুর আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন: তৃণমূল বিধায়কের চরম হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে। আগামী ১ মার্চ থেকে দুই দফায় মোট ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছনোর কথা। নির্বাচন কমিশনের এই আগাম সক্রিয়তাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বলে কটাক্ষ করেছেন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল।

শ্যামল মণ্ডলের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অঙ্গুলিহেলনে সাধারণ মানুষের ওপর অত্যাচার করতে এই বাহিনী পাঠানো হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, বাহিনী জুলুম করলে গ্রাম বাংলার মহিলারা ঝাঁটা হাতে প্রতিরোধ গড়ে তুলবেন। বিধায়কের এই বিতর্কিত মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ভোটার তালিকা প্রকাশের পর সম্ভাব্য অশান্তি এড়াতেই এই আগাম প্রস্তুতি। পূর্ব মেদিনীপুর, কলকাতা ও মালদহের মতো স্পর্শকাতর জেলাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর এই উপস্থিতি নির্বাচনী স্বচ্ছতা না কি রাজনৈতিক চাপ, তা নিয়ে বিতর্ক অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *