নির্বাচন সামলাতে চার রাজ্যে পাড়ি দিচ্ছেন উত্তরাখণ্ডের ১৪ দুঁদে আমলা – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গসহ তামিলনাড়ু, আসাম ও কেরল বিধানসভা নির্বাচনে বিশেষ দায়িত্ব পেলেন উত্তরাখণ্ডের ১৪ জন আধিকারিক। ১১ জন আইএএস এবং ৩ জন আইপিএস অফিসারকে বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে প্রশাসন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইএএস মেহেরবান সিং বিষ্ট ও বিনীত তোমারসহ ৪ জন এবং আইপিএস অনন্ত শঙ্কর তাকওয়ালেকে বাংলার দায়িত্ব দেওয়া হয়েছে। কেরল ও আসামেও পাঠানো হচ্ছে অভিজ্ঞ আধিকারিকদের। এছাড়া আপদকালীন পরিস্থিতির জন্য আরও দুই আইএএস অফিসারকে রিজার্ভ তালিকায় রাখা হয়েছে।

