লেটেস্ট নিউজ

নির্বাচন ২০২৬: ভোটের আগে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ, নাম বাদ পড়ার আতঙ্কে বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই প্রকাশিত হলো প্রথম এসআইআর (SIR) সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিটি পোলিং বুথের জন্য এই আপডেটেড তালিকা প্রকাশ করা হয়েছে।

রাজ্যের প্রায় ৬০ লক্ষ নাম ‘তদন্তের আওতায়’ (Under Adjudication) রাখা হয়েছিল। যার মধ্যে ২৯ লক্ষ নামের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন ৭০৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। তবে এই বিপুল সংখ্যক নামের মধ্যে ঠিক কতজন ভোটার তালিকা থেকে বাদ পড়লেন আর কতজন টিকে গেলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। সার্ভারে সমস্যার কারণে অনেকেই তালিকা ডাউনলোড করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, সিইও এবং ইসিআই ওয়েবসাইট ছাড়াও ‘ECI Net’ মোবাইল অ্যাপে এই তালিকা পাওয়া যাচ্ছে। ভোটার তালিকা সংশোধন ঘিরে উত্তেজনা বাড়তে পারে এই আশঙ্কায় রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৪ মে প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *