লেটেস্ট নিউজ

নির্বাচন ২০২৬: ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া ও খোরাকি ১০ শতাংশ বাড়াল রাজ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী বিধানসভা নির্বাচনে ভোটকর্মীদের যাতায়াত ও সরঞ্জাম পরিবহণের জন্য ব্যবহৃত ১৯ ধরণের যানবাহনের ভাড়া ১০ শতাংশ বৃদ্ধি করল রাজ্য সরকার। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ বাসের দৈনিক ভাড়া ২৫৩০ টাকা থেকে বাড়িয়ে ২৭৮০ টাকা এবং মিনিবাসের ভাড়া ২০৯০ টাকা থেকে ২৩০০ টাকা করা হয়েছে। এছাড়াও ছোট ও বড় ম্যাক্সি ক্যাব, স্কুলবাস, পুলকার এবং ট্রাকের ভাড়াও আনুপাতিক হারে বাড়ানো হয়েছে।

পরিবহণ কর্মীদের সুবিধার্থে চালক ও খালাসিদের দৈনিক খোরাকির পরিমাণও ১০ শতাংশ বৃদ্ধি করে ২৮০ টাকা ধার্য করা হয়েছে। ছোট যাত্রীবাহী গাড়ি, অটো ও ই-রিকশার ক্ষেত্রেও নতুন ভাড়ার তালিকা চূড়ান্ত করেছে কমিশন। ইতিমধ্যেই জেলায় জেলায় প্রয়োজনীয় যানবাহন রিিশন বা অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এসি ও নন-এসি উভয় প্রকার গাড়িই নির্বাচনী কাজে ব্যবহার করা হবে।

জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির আবহে এই সিদ্ধান্তকে ‘মন্দের ভালো’ হিসেবে দেখছেন বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের মতে, গত দুই বছরে খরচ কয়েক গুণ বাড়লেও ১০ শতাংশ ভাড়া বৃদ্ধি মালিকদের কিছুটা স্বস্তি দেবে। নির্বাচনের কাজে স্বচ্ছতা ও গতি বজায় রাখতে ১৯টি ভিন্ন ক্যাটাগরির যানবাহনের জন্য এই নতুন হার কার্যকর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *