লেটেস্ট নিউজ

নিষ্ক্রিয় থাকলে দল পাশে নেই, কর্মীদের চরম হুঁশিয়ারি অভিষেকের – এবেলা

এবেলা ডেস্কঃ

এসআইআর প্রক্রিয়ায় গাফিলতি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএলএ-২ বৈঠকে তিনি হুঁশিয়ারি দেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিধায়ক বা সাংসদ—কাউকেই রেয়াত করা হবে না। বিজেপির ফর্ম ৭-এর কারসাজি রুখতে কর্মীদের প্রতিটি বুথে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আত্মতুষ্টির জায়গা নেই জানিয়ে তিনি নেতাদের নিরন্তর এলাকায় সময় দেওয়ার নির্দেশ দেন। ওয়ার রুমের কাজে অসন্তুষ্ট অভিষেক স্পষ্ট জানান, প্রয়োজনে নেতাদের নিজস্ব উদ্যোগে মানুষের লড়াইয়ে নামতে হবে। দিল্লী বা হরিয়ানার মতো ভোট বাতিলের ষড়যন্ত্র রুখতে তৃণমূলের এই কঠোর অবস্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *