লেটেস্ট নিউজ

নিহত ছাত্রনেতা হাদির দাদাকে বড় পদে নিয়োগ, লন্ডনে সরকারি দায়িত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

ছাত্রনেতা ওসমান হাদির দাদা ওমর হাদিকে ব্রিটেনের বার্মিংহ্যামে বাংলাদেশের সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত ১৫ জানুয়ারি সচিবালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন বছরের চুক্তিতে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, এই সময়ে তিনি অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। সম্প্রতি ঢাকায় গুলিতে হাদির মৃত্যুর পর উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই সরকারি সিদ্ধান্ত এলো।

গত মাসে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি নিহতের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও গণরোষ তৈরি হয়েছিল। সেই ঘটনায় প্রধান অভিযুক্তরা এখনো পলাতক থাকলেও পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। নিহত হাদির পরিবারের সদস্যকে বিদেশি মিশনে এমন বড় দায়িত্বে পদায়ন রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সরকার এটিকে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখলেও সাধারণ মানুষের মধ্যে এই নিয়োগ নিয়ে কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *