নিহত সমর্থকদের সম্মানে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্ত নিলো বিসিসিআই – এবেলা
এবেলা ডেস্কঃ
গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জন সমর্থকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে ২০২৬ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই মানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ শনিবার চিন্নস্বামী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আরসিবি এবং সানরাইজার্স হায়দরাবাদের লড়াইয়ের মাধ্যমে মাঠের লড়াই শুরু হচ্ছে।
বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া জানিয়েছেন যে উদ্বোধনী অনুষ্ঠান না হলেও আগামী ৩১ মে টুর্নামেন্টের ফাইনালের আগে জমকালো সমাপনী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। মানবিকতার খাতিরে নেওয়া এই সিদ্ধান্তকে ক্রিকেট মহল ইতিবাচক ভাবেই দেখছে। ইশান কিষানের নেতৃত্বাধীন হায়দরাবাদ বনাম আরসিবির আজকের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

