লেটেস্ট নিউজ

নুডলস খেয়ে বিষক্রিয়া! পুরুলিয়ায় একই পরিবারের ৬ জন হাসপাতালে – এবেলা

এবেলা ডেস্কঃ

পুরুলিয়ার আরশা গ্রামে ইনস্ট্যান্ট নুডলস খেয়ে একই পরিবারের ছয়জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার সন্ধ্যায় স্থানীয় দোকান থেকে কেনা নুডলস খাওয়ার কিছুক্ষণ পরেই শরিফ উদ্দিন কাজী, তার স্ত্রী ও চার সন্তানের শরীরে তীব্র অস্বস্তি, হাত-পায়ে টান এবং গলা ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়।

আশঙ্কাজনক অবস্থায় তাদের দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তারা স্থিতিশীল ও পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের দাবি, ওই খাবার থেকেই বিষক্রিয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *