নেই দমকলের ছাড়পত্র, আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডে বিস্ফোরক তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের জোড়া গুদামে লাগা আগুন নেভাতে এখনও হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন দমকলের ডিজি রণবীর কুমার। তিনি জানান, ওই গুদাম দুটির অগ্নিনির্বাপণ সংক্রান্ত কোনো বৈধ অনুমোদন বা এনওসি (NOC) ছিল না।
সম্পূর্ণ বেআইনিভাবে এই গুদামগুলো চলছিল বলে দমকলের তরফে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। কীভাবে কোনো ছাড়পত্র ছাড়াই দিনের পর দিন এমন ঝুঁকিপূর্ণ গুদাম চালু ছিল, সেই প্রশ্নে ডিজি নিজের বিভাগের গাফিলতির সম্ভাবনাও উড়িয়ে দেননি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

