লেটেস্ট নিউজ

নেতাজিনগরে দেওয়াল লিখন নিয়ে রক্তক্ষয়ী রণক্ষেত্র, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে উত্তাল এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ কলকাতার নেতাজিনগরে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে বেঁধে গেল ভয়ঙ্কর সংঘর্ষ। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। দুপক্ষের মধ্যে চলে ব্যাপক ইটবৃষ্টি, যার জেরে ঝরল রক্ত। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে পুলিশকে লাঠচার্জ করতে হয়।

অভিযোগ উঠেছে, বিজেপি কর্মীরা দেওয়ালে নাম লিখতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাতে বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করেই বচসা থেকে হাতাহাতি শুরু হয়। ঘটনার ভয়াবহতা বাড়ে যখন মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ সামনে আসে। পুলিশের সামনেই চলতে থাকে জুতো এবং ইট ছোঁড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় এবং পুলিশের সঙ্গেও আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয়।

বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে নেতাজিনগর থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে, মোতায়েন রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *