নেতাজির চিতাভস্ম কি ব্রাত্যই? বিস্ফোরক কন্যা অনিতা – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার চিঠি লিখেও নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম দেশে ফেরানোর বিষয়ে কোনো সাড়া পাননি বলে দাবি করেছেন তাঁর কন্যা অনিতা বসু পাফ। এমনকি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আবেদনও নাকচ হয়েছে বলে জানান তিনি। ২০২২ সালে মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে আসার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের শর্ত দিলেও সরকার নীরব ছিল।
অনিতার মতে, এই অনীহার নেপথ্যে রাজনৈতিক ও নির্বাচনকেন্দ্রিক সমীকরণ থাকতে পারে। আবেগঘন এই ইস্যুতে বিতর্কের ভয়েই হয়তো সরকার পিছু হটছে। অন্যদিকে, ইতিহাসবিদ সুগত বসু বিষয়টিকে পারিবারিক নয় বরং জাতীয় ইস্যু হিসেবে উল্লেখ করে জানান, বর্তমানে এটি সর্বোচ্চ মর্যাদায় সম্পন্ন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

