নেতাজির জন্মজয়ন্তীতে বিশেষ আয়োজন: প্রকাশিত হলো পত্রিকা ‘শৃণি’ – এবেলা
এবেলা ডেস্কঃ
নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনারোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর সেনানীর প্রতি শ্রদ্ধা জানাতে ত্রিমাত্রিক সংস্কৃতি পরিষদ ও মেদিনীপুর সমন্বয় সংস্থার আঞ্চলিক ইউনিট যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করে।
অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক ও বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় নতুন পত্রিকা ‘শৃণি’। নেতাজিকে স্মরণ করার পাশাপাশি সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে এই আয়োজনটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

