লেটেস্ট নিউজ

নেতানিয়াহুর ফোনেও টেপ! সাধারণের গোপনীয়তা কি হুমকির মুখে? – এবেলা

এবেলা ডেস্কঃ

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফোনেও দেখা গেল ক্যামেরায় টেপ লাগানো। সাইবার নিরাপত্তায় বিশ্বসেরা দেশের রাষ্ট্রপ্রধানের এমন সতর্কতায় দানা বাঁধছে নতুন রহস্য। বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকাররা দূর থেকে ক্যামেরা নিয়ন্ত্রণ করে ব্যক্তিগত মুহূর্ত ধারণ করতে পারে, যাকে বলা হয় ‘ক্যামফেক্টিং’।

এই ঘটনা স্মার্টফোনের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক বাড়িয়েছে। ইরান-ঘনিষ্ঠ হ্যাকারদের হামলার আশঙ্কায় এটি নেতানিয়াহুর ‘ফাইনাল সেফটি লেয়ার’ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুরক্ষিত থাকতে অ্যাপের অপ্রয়োজনীয় অনুমতি বন্ধ রাখা এবং সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *