লেটেস্ট নিউজ

নেতৃত্বে রদবদল? সজীব জয়ের মন্তব্যে আওয়ামী লীগে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

শেখ হাসিনার উত্তরসূরি হিসেবে সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে আওয়ামী লীগে তীব্র জল্পনা শুরু হয়েছে। জয় ইঙ্গিত দিয়েছেন, শেখ হাসিনা দলের শীর্ষ পদ থেকে সরে দাঁড়ালে নতুন কেউ নেতৃত্বে আসতে পারেন। এই মন্তব্যে তৃণমূল স্তরে বিভ্রান্তি ছড়ালেও অনেক কর্মী ‘মুজিব থেকে সজীব’ স্লোগানে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন।

তবে দলের শীর্ষ নেতারা এই বিভ্রান্তি নিরসনে তৎপর হয়েছেন। সাবেক মন্ত্রী নওফেল ও প্রবীণ নেতা এস এম কামাল স্পষ্ট করেছেন, শেখ হাসিনাই বর্তমানে দলের ‘আস্থার ঠিকানা’ এবং তার কোনো বিকল্প নেই। দলীয় পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন বলে তারা জানান, যা নেতা-কর্মীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *