লেটেস্ট নিউজ

নেদারল্যান্ডসের কনিষ্ঠতম ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন রব জেটেন – এবেলা

এবেলা ডেস্কঃ

৩৮ বছর বয়সে নেদারল্যান্ডসের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন রব জেটেন। দীর্ঘ ১১৭ দিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে তিনটি দলের জোট সরকার গঠন করেছেন তিনি। জেটেন নিজের সমকামী পরিচয় নিয়ে বরাবরই স্পষ্টভাষী এবং আর্জেন্টিনার হকি তারকা নিকোলাস কিনানের সঙ্গে তার সম্পর্ক ও বাগদান নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক চর্চা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঐতিহাসিক সাফল্যে জেটেনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান যে দুই দেশের গভীর সম্পর্ক এগিয়ে নিতে তিনি নতুন ডাচ প্রধানমন্ত্রীর সাথে কাজ করতে মুখিয়ে আছেন। দীর্ঘ ১০ বছর রাজনীতি করা জেটেন এর আগে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *