নেপালে ন্যাশনাল অ্যাসেম্বলির ১৭ আসনে ভোটগ্রহণ শুরু – এবেলা
এবেলা ডেস্কঃ
নেপালের ন্যাশনাল অ্যাসেম্বলির শূন্য হওয়া ১৭টি আসনে আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সাতটি প্রদেশের বিভিন্ন কেন্দ্রে বিকেল ৩টে পর্যন্ত এই নির্বাচন চলবে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৪ মার্চ থেকে খালি হতে চলা পদগুলি পূরণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তালিকায় ১৮টি আসন থাকলেও কোশী প্রদেশের একটি আসনে কংগ্রেস প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। প্রাদেশিক সভার সদস্য এবং স্থানীয় পুর ও গ্রামীণ সভার জনপ্রতিনিধিরা এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে প্রতিটি প্রদেশে নির্দিষ্ট পোলিং স্টেশন তৈরি করা হয়েছে।

