নেশা কাটলেই মিলবে সম্মান! মদ্যপ স্বামীকে খাটে বেঁধে উচিত শিক্ষা দিলেন স্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের আলিগড়ে মদ্যপ স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক স্ত্রী যা করলেন, তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে।
ঠিক কী ঘটেছিল?
আলিগড়ের লোধা এলাকার বাসিন্দা ভিকি প্রতিদিনের মতো সেদিনও নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি শুরু করেন। স্বামীর এই নিত্যদিনের উৎপাত সহ্য করতে না পেরে স্ত্রী প্রতিবেশীদের সাহায্য নেন। এরপর ভিকিকে ধরে শক্ত করে একটি খাটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন তিনি।
পুলিশের হস্তক্ষেপ
ছেলের এই অবস্থা দেখে ভিকির মা দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকিকে উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।
अलीगढ़
पत्नी ने पति को चारपाई से बांधा…
पत्नी बोली– शराब बहुत पीता है,
माँ बोली– बहु तमंचा रखती है, जान से मारने की धमकी देती है!वीडियो वायरल#aligarh #viralvideo #UttarPradesh pic.twitter.com/pi53h3Mf4H
— Sudhir Chauhan (@sudhirstar) January 23, 2026
পাল্টা অভিযোগ
স্ত্রী পুলিশের কাছে দাবি করেছেন, “প্রতিদিন নেশা করে এসে ও অশান্তি করে, তাই বাধ্য হয়েই আমি এই পথ বেছে নিয়েছি।” অন্যদিকে, ভিকির মা তাঁর পুত্রবধূর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেছেন যে, ওই মহিলা তাঁর ছেলেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকিও দিয়েছেন।

