নোটিশ আতঙ্কে প্রাণ গেল বৃদ্ধের! মালদহে এসআইআর শুনানিতে চরম অব্যবস্থা – এবেলা
এবেলা ডেস্কঃ
এসআইআর (SIR) শুনানির নোটিশ পেয়ে নাগরিকত্ব হারানোর আতঙ্কে মালদহের মানিকচকে শরিফুল শেখ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভোটার তালিকায় নামের সামান্য গরমিলের কারণে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে দাবি পরিবারের। মঙ্গলবার স্থানীয় ব্লক অফিসে শুনানির আগেই বাড়িতে তাঁর মৃত্যু হয়।
এদিকে, মালদহ জেলা স্কুল ও মডেল মাদ্রাসায় আয়োজিত শুনানিতেও চরম অব্যবস্থার ছবি ধরা পড়েছে। পানীয় জলহীন তপ্ত রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অসুস্থ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ব্যাপক হয়রানির শিকার হতে হয়। প্রশাসনের এমন অমানবিক ব্যবস্থাপনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।

