লেটেস্ট নিউজ

নোটের পাহাড়ে হিরে জহরত দিল্লিতে ইডির তল্লাশিতে উদ্ধার কোটি কোটি টাকা

দিল্লির সর্বপ্রিয় বিহার এলাকায় অর্থপাচার মামলার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। গত ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ম্যারাথন তল্লাশিতে এখন পর্যন্ত নগদ ৫.১২ কোটি টাকা এবং প্রায় ৮.৮০ কোটি টাকা মূল্যের সোনা ও হিরের গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। বিপুল পরিমাণ এই নগদ টাকা গুনতে তদন্তকারীরা ব্যাংকের বিশেষ ক্যাশ কাউন্টিং মেশিন ব্যবহার করতে বাধ্য হন।

নগদ ও গয়না ছাড়াও একটি ব্যাগ থেকে ৩৫ কোটি টাকা মূল্যের বিভিন্ন সম্পত্তির নথি, চেক বই এবং গুরুত্বপূর্ণ আর্থিক নথি উদ্ধার করেছে সংস্থাটি। ইডি আধিকারিকদের প্রাথমিক ধারণা, এই বিপুল সম্পদ অবৈধ উপায়ে অর্জিত কালো টাকা দিয়ে কেনা হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত নথিপত্রগুলি খতিয়ে দেখে এই বড়সড় আর্থিক তছরুপের চক্রে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *