লেটেস্ট নিউজ

নৌবাহিনীর দুই কন্যার বিশ্বজয়: পেলেন শৌর্যচক্র – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে অনন্য নজির গড়ে শৌর্যচক্র জিতলেন লেফটেন্যান্ট কমান্ডার দিলনা কে ও রূপা আলাগিরিসামি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তাঁরা এই সম্মান গ্রহণ করেন। ‘নাভিকা সাগর পরিক্রমা-২’ অভিযানে কোনো বহিরাগত সাহায্য ছাড়াই মাত্র দুইজনে আট মাসে প্রায় ৪০ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতিহাস গড়েছেন এই দুই নারী অফিসার।

কেরলের দিলনা ও পুদুচেরির রূপা ভারতের প্রথম নাবিক জুটি হিসেবে ‘ডাবল-হ্যান্ডেড মোডে’ বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন। পেশাদার নাবিক পরিবারের সন্তান না হয়েও চরম প্রতিকূলতা জয় করে তাঁদের এই কৃতিত্ব এখন সমগ্র দেশের গর্ব। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজেও তাঁদের এই সাহসিকতার ঝলক বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *