পড়ল যবনিকা: ময়দানকে কাঁদিয়ে চলে গেলেন ইলিয়াস পাশা – এবেলা
এবেলা ডেস্কঃ
কিংবদন্তি সুভাষ ভৌমিকের প্রয়াণ দিবসেই ফুটবল বিশ্ব হারাল ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশাকে। বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিত অসুস্থতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লাল-হলুদ রক্ষণের এই প্রবাদপ্রতিম তারকা। ১৯৯৩ সালে তাঁর নেতৃত্বেই ইরাকের আল জাওরাকে হারিয়ে ইতিহাস গড়েছিল মশাল বাহিনী।
১৯৯০ থেকে ১৯৯৮ পর্যন্ত ইস্টবেঙ্গলের হয়ে টানা নয় বছর মাঠ কাঁপিয়েছেন এই রাইট ব্যাক। তাঁর ঝুলিতে রয়েছে কলকাতা লিগ ও ডুরান্ড কাপসহ অসংখ্য ট্রফি। ক্লাবের প্রতি নিবেদিতপ্রাণ এই ফুটবলারের মৃত্যুতে ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

