পতনের পরেই বড় চমক! আজ শনিবার কলকাতায় সোনার দামে ব্যাপক রদবদল – এবেলা
এবেলা ডেস্কঃ
আজ শনিবার ২৮ মার্চ ফের একবার ভারতের বাজারে সোনার দামে বড় উত্থান দেখা গেল। গত কয়েক দিনের ধসের পর আজ সোনার দাম ফের উর্ধ্বমুখী হওয়ায় মাথায় হাত মধ্যবিত্তের। আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৪৮,০৯০ টাকা, যা গতকালের তুলনায় ২,৫১০ টাকা বেশি। একইভাবে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,৩৫,৭৫০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১,১১,০৭০ টাকা হয়েছে।
কলকাতায় আজ সোনার দর (প্রতি ১০ গ্রাম) ২৪ ক্যারেট – ১,৪৮,০৯০ টাকা ২২ ক্যারেট – ১,৩৫,৭৫০ টাকা ১৮ ক্যারেট – ১,১১,০৭০ টাকা
মুম্বই ও দিল্লিতেও আজ সোনার দাম বেশ চড়া। দিল্লিতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৪৮,২২০ টাকা এবং মুম্বইতেও দাম গতকালের তুলনায় কয়েক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চেন্নাই ও আহমেদাবাদে সোনার দাম যথাক্রমে ১,৪৯,০২০ টাকা এবং ১,৪৮,১২০ টাকা।
রুপার দামও আজ চড়া। দিল্লি, কলকাতা এবং মুম্বইতে আজ ১০ গ্রাম রুপা বিক্রি হচ্ছে ২,৪৫০ টাকায়। অর্থাৎ ১০০ গ্রাম রুপা কিনতে গ্রাহকদের খরচ করতে হবে ২৪,৫০০ টাকা। চেন্নাইতে রুপার দাম সামান্য বেশি, সেখানে ১০ গ্রাম রুপার দর ২,৫০০ টাকা।
