লেটেস্ট নিউজ

পদ্মভূষণ পেলেন ‘গুরুজি’, মরণোত্তর সম্মানে ভূষিত শিবু সোরেন – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের পদ্ম সম্মানপ্রাপকদের তালিকায় উজ্জ্বল নাম শিবু সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা ও আদিবাসী আন্দোলনের অবিসংবাদিত নেতা ‘গুরুজি’কে মরণোত্তর পদ্মভূষণ সম্মানে ভূষিত করল কেন্দ্র। দেশের রাজনৈতিক ও জনজীবনে তাঁর দীর্ঘকালীন অনবদ্য অবদানকে স্বীকৃতি জানাতেই এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

সাঁওতাল উপজাতিভুক্ত সোরেন আজীবন আদিবাসীদের জমি ও অধিকার রক্ষায় লড়াই করেছেন। তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এই প্রাপ্তি আদিবাসী সমাজে তাঁর গভীর প্রভাব ও সংগ্রামেরই স্বীকৃতি। এ বছর মোট ১৩১ জন পদ্ম প্রাপকদের মধ্যে শিবু সোরেন অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *