পদ্মশ্রী পেয়েই শেওড়াফুলিতে প্রসেনজিৎ, ভক্তদের উন্মাদনায় তুলকালাম! – এবেলা
এবেলা ডেস্কঃ
সদ্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়ে হুগলীর শেওড়াফুলিতে পা রাখলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘কাকাবাবু’ ও ‘বিজয়নগরের হীরে’ সিনেমার সাফল্য এবং প্রিয় অভিনেতাকে এক নজর দেখতে সেখানে রীতিমতো জনসমুদ্র তৈরি হয়। উপচে পড়া ভিড় সামলে অত্যন্ত কষ্টে অভিনেতাকে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছাতে হয়।
সিনেমা হলে দর্শকদের বিপুল উৎসাহ দেখে আপ্লুত প্রসেনজিৎ হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান। অভিনেতা বলেন, এই সম্মান তাঁর দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। আগামীতে কাজের প্রতি সৎ থেকে এবং কাজের গুণগত মান বজায় রেখে এই রাষ্ট্রীয় সম্মানের মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

