পদ্মশ্রী পেয়ে আপ্লুত আর মাধবন: জানালেন বড় দায়িত্বের কথা – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় আবেগে ভাসছেন তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেতা জানান, এই সম্মান তাঁর কল্পনার বাইরে ছিল এবং এর পেছনে পরিবারের অবিচল সমর্থন রয়েছে।
মাধবন আরও বলেন, এই স্বীকৃতি শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং তাঁর কাছে মস্ত বড় দায়িত্ব। শিক্ষক, শুভানুধ্যায়ী এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আগামী দিনেও সততা ও নিষ্ঠার সাথে এই মর্যাদা রক্ষার অঙ্গীকার করেন। তাঁর বিনয়ী প্রতিক্রিয়ায় মুগ্ধ অনুগামীরা।

