পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলা সিনেমার ‘ইন্ডাস্ট্রি’ হিসেবে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার ভূষিত হতে চলেছেন কেন্দ্রীয় সম্মান ‘পদ্মশ্রী’তে। ২০২৬ সালের শুরুতেই টলিউডের এই মেগাস্টারের মুকুটে যুক্ত হলো নতুন পালক।
অভিনেতার এই কৃতিত্বে উচ্ছ্বসিত গোটা বাংলা চলচ্চিত্র জগত। দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে এই সম্মানকে বাংলা সিনেমার অন্যতম সেরা মুহূর্ত হিসেবে গণ্য করছেন সংশ্লিষ্ট সকলে।

