লেটেস্ট নিউজ

পদ্ম সম্মান ২০২৬: ধর্মেন্দ্র ও রোহিত শর্মাদের নাম তালিকায় – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ২০২৬ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করল কেন্দ্র। এবারের তালিকায় প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র (মরণোত্তর), বেহালাবাদক এন রাজমসহ ৫ জন ‘পদ্ম বিভূষণ’ পাচ্ছেন। এছাড়া আলকা ইয়াগনিক, মামুট্টি ও বিজয় অমৃতরাজসহ ১৩ জন পাচ্ছেন ‘পদ্ম ভূষণ’ সম্মান।

ক্রীড়াজগৎ থেকে রোহিত শর্মা ও হরমনপ্রীত কৌর এবং চলচ্চিত্র জগতের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয়েছে। মোট ১৩১ জনের এই তালিকায় ১৯ জন মহিলা এবং ১৬ জনকে মরণোত্তর সম্মান জানানো হচ্ছে। প্রান্তিক স্তরের সমাজসেবীদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি নাগরিকও এবার এই বিশেষ সম্মানের তালিকায় স্থান পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *