লেটেস্ট নিউজ

পরকীয়া প্রেমের পথের কাঁটা সরাতে দেড় বছরের সন্তানকে আছড়ে মারল পাষণ্ড মা – এবেলা

এবেলা ডেস্কঃ

কেরালার কান্নুরে এক মর্মান্তিক ও শিউরে ওঠার মতো ঘটনায় নিজের দেড় বছরের শিশুপুত্রকে পাথরে আছড়ে হত্যার দায়ে মা শরন্যাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। অভিযোগ, প্রেমিক নিতিনের সঙ্গে অবাধে মেলামেশা করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল কোলের সন্তান। সেই বাধা সরাতেই ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সমুদ্র সৈকতের পাথুরে দেওয়ালে আছড়ে শিশুটিকে নৃশংসভাবে হত্যা করে ওই মহিলা। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বিচারক প্রশান্ত এই রায় প্রদান করেন।

পুলিশি তদন্তে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শরন্যা ওই যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তবে খুনের এই ঘটনায় প্রেমিকের সরাসরি জড়িত থাকার পর্যাপ্ত তথ্যপ্রমাণ না মেলায় আদালত তাকে মুক্তি দিয়েছে। কিন্তু জন্মদাত্রী মায়ের এই পাশবিকতা প্রমাণিত হওয়ায় তাকে দোষী ঘোষণা করা হয়েছে। নিজ সন্তানকে এমন নৃশংসভাবে খুনের এই ঘটনাটি কেরালা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। বর্তমানে শরন্যার সাজা ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *