লেটেস্ট নিউজ

পরপর দুবার ট্রফি জয়ের লক্ষ্যে কি ইতিহাস গড়তে পারবে বিরাট কোহলির আরসিবি – এবেলা

এবেলা ডেস্কঃ

গত আসরে ১৮ বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার খেতাব ধরে রাখতে মরিয়া। প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না মনে করেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া কোহলি নিজের সেরাটা দিয়ে দলকে অনুপ্রাণিত করবেন। তবে জশ হ্যাজেলউডের চোট এবং ক্রিকেটারদের ফর্ম রজত পতিদারের নেতৃত্বাধীন দলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

ঘরের মাঠ চিন্নস্বামী স্টেডিয়ামে প্রথম পাঁচটি ম্যাচ খেলে অভিযান শুরু করবে বেঙ্গালুরু। গত বছরের দুর্ঘটনার পর কড়া নিরাপত্তার মধ্যে রাজ্য সরকার ফের এই মাঠে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে। রায়নার মতে, এই জয় যে কোনো আকস্মিক ঘটনা ছিল না তা প্রমাণ করতেই চিন্নস্বামীর বাইশ গজে নিজেদের উজাড় করে দেবেন কোহলিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *