পরবর্তী ডিজিপি বাছাইয়ে জটিলতা, দিল্লি হাই কোর্টের দ্বারস্থ ইউপিএসসি – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজীব কুমারের উত্তরসূরি কে হতে চলেছেন, তা নিয়ে আইনি লড়াই এবার তুঙ্গে। রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল (ডিজি) পদে নিয়োগের প্রক্রিয়া নিয়ে আইনি জটিলতা আরও ঘনীভূত হলো। আগামী বৃহস্পতিবারের মধ্যে তিন জন যোগ্য আধিকারিকের নামের প্যানেল রাজ্য সরকারকে পাঠানোর কথা ছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি-র। কিন্তু সেই প্রক্রিয়ার মাঝেই ট্রাইবুনালের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করল কমিশন।
ইউপিএসসি-র মূল দাবি, ট্রাইবুনাল যে নির্দেশ দিয়েছে তা দেশের সর্বোচ্চ আদালতের পুরনো একটি রায়ের পরিপন্থী। এই আইনি সংঘাতের জেরে রাজ্যের শীর্ষ পুলিশ প্রধান নিয়োগের বিষয়টি আপাতত ঝুলে রইল। এখন দেখার, দিল্লি হাই কোর্ট এই বিষয়ে কী রায় দেয় এবং রাজীব কুমারের উত্তরসূরি বেছে নেওয়ার পথ কতটা মসৃণ হয়।

