‘পরমাণু অস্ত্র বানাবে না ইরান’, বড় দাবি ট্রাম্পের – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবিতে জানিয়েছেন যে ইরান আর কখনো পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একে আমেরিকার ‘অসাধারণ সফলতা’ হিসেবে বর্ণনা করেন। ট্রাম্পের দাবি, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরান পিছু হটেছে এবং তারা আমেরিকাকে তেল-গ্যাস সংক্রান্ত অত্যন্ত মূল্যবান এক ‘উপহার’ দিয়েছে।
যদিও এই চুক্তির বিস্তারিত তথ্য এখনও আড়ালে, তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে ইরান সদর্থক পদক্ষেপ নিয়েছে। যুদ্ধের চতুর্থ সপ্তাহে দাঁড়িয়ে ট্রাম্পের দাবি, ইরান বর্তমানে নেতৃত্বহীন এবং তাদের সামরিক শক্তি ও রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আমেরিকা। পেন্টাগনের প্রধান পিট হেগসেথ দ্রুত যুদ্ধ শেষ হওয়ায় কিছুটা অসন্তুষ্ট হলেও ট্রাম্পের মতে ইরান এখন শত্রুতা বন্ধ করে চুক্তিতে আগ্রহী। এখন দেখার বিষয়, এই কূটনৈতিক মোড় সত্যিই যুদ্ধের স্থায়ী অবসান ঘটায় কি না।

